১১ আগস্ট ২০২৬

বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

প্রকাশ: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

লিওনেল মেসির পিতা হোর্হে মেসির মৃত্যুতে শোক নেমে এসেছে আর্জেন্টিনায়। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর আর্জেন্টিনার স্থানীয় সময় গত শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন তিনি। রোজারিওর উপকণ্ঠে পেরেজ শহরের ‘এল প্রাদো’ সিমেট্রিতে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে গতকাল রোববার সমাহিত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় অনাড়ম্বর এই শেষকৃত্য অনুষ্ঠানে মেসি পরিবারের বাইরে কেউ ছিলেন না। মেসির জাতীয় দলের সতীর্থরা রোজারিওর বাড়িতে গিয়ে শোক জানান।

পিতার মৃত্যুসংবাদ পেয়ে শনিবার রাতেই স্ত্রী রোকুজ্জো আন্তোনেলা ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান মেসি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে পিতাকে শেষ বিদায় জানান মেসি। পেরেজ শহরের সিমেট্রিতে ওই প্রাইভেট শেষকৃত্যে মেসির স্ত্রী, মেসির ভাই ম্যাথিয়াস, রদ্রিগো, বোন মারিয়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলেন কেবল।

তারা যেন নির্বিঘ্নে এই অনুষ্ঠান শেষ করতে পারেন, সেজন্য সকাল থেকেই এল প্রাদো সিমেট্রিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। অবশ্য এর মাঝেই সিমেট্রির গেট ও সীমানা প্রাচীরে মেসি ভক্তরা বেশ কিছু ব্যানার টানিয়ে দেন। যেখানে লেখা রয়েছে ‘স্টে স্ট্রং, লিও, উই লাভ ইউ’, ‘স্টে স্ট্রং, মেসি ফ্যামিলি’। সে সঙ্গে সিমেট্রির বাইরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

এই কঠিন সময়ে মেসির পাশে থাকার কথা জানিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। গত শনিবার বুয়েন্স আয়ার্সে তাঁর দলের ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার বলেন, ‘এখনও লিওর সঙ্গে কথা বলতে পারিনি। জানি সে তখন ভ্রমণে ছিল। আমরা অপেক্ষা করছি তাঁর দেশে ফেরার, যাতে এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে থাকতে পারি। আমি নিশ্চিত, আমাদের পাশে পেলে তাঁর ভালো লাগবে।’

বোকা জুনিয়র্সের কয়েকজনকে নিয়ে তিনি রোজারিওতে যাবেন বলেও জানিয়েছেন পারেদেস। মেসির জাতীয় দল ও ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পলও মেসির বাড়িতে যাবেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় মন্তেরির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ইন্টার মায়ামির হয়ে গোল করে মেসির পিতার প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

মেসির পিতার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যান্সারে ভুগছিলেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করে কেঁদে ছিলেন মেসি। ওই কান্নার সূত্র ধরেই ম্যাচ শেষেই তাঁর পিতার অসুস্থতার কথা জানা গিয়েছিল। এর মধ্যে বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনার এক সাংবাদিক মেসির পিতার মৃত্যুর গুজবও ছড়িয়ে ছিলেন।

তখন মেসি পরিবারের পক্ষ থেকে সবার কাছে মানবিক আচরণের আহ্বান জানানো হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই সরাসরি রোজারিওতে পিতার কাছে চলে যান মেসি। সেখানে কদিন কাটিয়ে ফিরে গিয়েছিলেন ইন্টার মায়ামিতে। পিতার মৃত্যুসংবাদ পেয়ে আবার ফিরতে হলো তাঁকে।

পিতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মেসি। তাঁর ফুটবলার হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির অনেক বড় ভূমিকা। ‘গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি’ নামক এক বিরল রোগে আক্রান্ত মেসিকে ছোটবেলায় স্বাক্ষর করিয়েছিল বার্সেলোনা। ১৩ বছর বয়সী মেসি তখনও দেশের বাইরে কোথায় যাননি। সেই সময় চাকরি ছেড়ে অনেক অনিশ্চয়তা সঙ্গী করে ছেলেকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন হোর্হে। তাই তো মেসির কাছে পিতার চেয়েও অনেক বড় কিছু ছিলেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

প্রকাশ: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করল বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট কেটেছে আফগানিস্তান। রশিদ খানদের এই জয়ে কপাল খুলেছে বাংলাদেশেরও। গাণিতিক সব হিসাব চুকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে গেছে টাইগারদের সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট।

আইসিসির নিয়ম অনুযায়ী, আয়োজক দেশ হওয়ায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুইয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। এছাড়া নির্ধারিত সময়সীমার (৩০ সেপ্টেম্বর) মধ্যে আইসিসি র‍্যাংকিংয়ে সেরা অবস্থানে থাকা দলগুলোর মূল পর্ব নিশ্চিতের কথা ছিল। আয়ারল্যান্ডের পরাজয়ে সময়সীমার আগেই চূড়ান্ত হয়ে গেল সেরা দলগুলোর তালিকা।

স্পোর্টস পোর্টাল ক্রিকইনফোর তথ্যমতে, আয়োজক দুই দেশ ছাড়াও র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে অংশ নেবে—বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।

বর্তমানে ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ের শীর্ষ আটের ভেতরে থাকায় ৯ নম্বরে থাকা বাংলাদেশ সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের (৭৭ রেটিং) সামনে সুযোগ থাকলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ম্যাচগুলো জিতলেও বাংলাদেশকে টপকে যাওয়ার গাণিতিক কোনো সুযোগ নেই।

ফলে আবারও কপাল পুড়েছে সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের কঠিন সমীকরণ পেরিয়ে বিশ্বকাপের টিকিট খুঁজতে হবে ক্যারিবিয়ানদের।

বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

প্রকাশ: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

লিওনেল মেসির পিতা হোর্হে মেসির মৃত্যুতে শোক নেমে এসেছে আর্জেন্টিনায়। দীর্ঘদিন ক্যান্সারে ভোগার পর আর্জেন্টিনার স্থানীয় সময় গত শুক্রবার রাতে রোজারিওর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন তিনি। রোজারিওর উপকণ্ঠে পেরেজ শহরের ‘এল প্রাদো’ সিমেট্রিতে ৬৮ বছর বয়সী হোর্হে মেসিকে গতকাল রোববার সমাহিত করা হয়েছে। কঠোর নিরাপত্তায় অনাড়ম্বর এই শেষকৃত্য অনুষ্ঠানে মেসি পরিবারের বাইরে কেউ ছিলেন না। মেসির জাতীয় দলের সতীর্থরা রোজারিওর বাড়িতে গিয়ে শোক জানান।

পিতার মৃত্যুসংবাদ পেয়ে শনিবার রাতেই স্ত্রী রোকুজ্জো আন্তোনেলা ও সন্তানদের নিয়ে রোজারিওতে পৌঁছান মেসি। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় রোববার দুপুরে শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে পিতাকে শেষ বিদায় জানান মেসি। পেরেজ শহরের সিমেট্রিতে ওই প্রাইভেট শেষকৃত্যে মেসির স্ত্রী, মেসির ভাই ম্যাথিয়াস, রদ্রিগো, বোন মারিয়াসহ ঘনিষ্ঠ আত্মীয়রা ছিলেন কেবল।

তারা যেন নির্বিঘ্নে এই অনুষ্ঠান শেষ করতে পারেন, সেজন্য সকাল থেকেই এল প্রাদো সিমেট্রিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। অবশ্য এর মাঝেই সিমেট্রির গেট ও সীমানা প্রাচীরে মেসি ভক্তরা বেশ কিছু ব্যানার টানিয়ে দেন। যেখানে লেখা রয়েছে ‘স্টে স্ট্রং, লিও, উই লাভ ইউ’, ‘স্টে স্ট্রং, মেসি ফ্যামিলি’। সে সঙ্গে সিমেট্রির বাইরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

এই কঠিন সময়ে মেসির পাশে থাকার কথা জানিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। গত শনিবার বুয়েন্স আয়ার্সে তাঁর দলের ম্যাচ শেষে বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার বলেন, ‘এখনও লিওর সঙ্গে কথা বলতে পারিনি। জানি সে তখন ভ্রমণে ছিল। আমরা অপেক্ষা করছি তাঁর দেশে ফেরার, যাতে এই কঠিন সময়ে আমরা তাঁর পাশে থাকতে পারি। আমি নিশ্চিত, আমাদের পাশে পেলে তাঁর ভালো লাগবে।’

বোকা জুনিয়র্সের কয়েকজনকে নিয়ে তিনি রোজারিওতে যাবেন বলেও জানিয়েছেন পারেদেস। মেসির জাতীয় দল ও ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পলও মেসির বাড়িতে যাবেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় মন্তেরির বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর ইন্টার মায়ামির হয়ে গোল করে মেসির পিতার প্রতি শ্রদ্ধাও জানিয়েছেন তিনি।

মেসির পিতার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, হোর্হে মেসি ক্যান্সারে ভুগছিলেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করে কেঁদে ছিলেন মেসি। ওই কান্নার সূত্র ধরেই ম্যাচ শেষেই তাঁর পিতার অসুস্থতার কথা জানা গিয়েছিল। এর মধ্যে বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনার এক সাংবাদিক মেসির পিতার মৃত্যুর গুজবও ছড়িয়ে ছিলেন।

তখন মেসি পরিবারের পক্ষ থেকে সবার কাছে মানবিক আচরণের আহ্বান জানানো হয়েছিল। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পরই সরাসরি রোজারিওতে পিতার কাছে চলে যান মেসি। সেখানে কদিন কাটিয়ে ফিরে গিয়েছিলেন ইন্টার মায়ামিতে। পিতার মৃত্যুসংবাদ পেয়ে আবার ফিরতে হলো তাঁকে।

পিতার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন মেসি। তাঁর ফুটবলার হয়ে ওঠার পেছনে হোর্হে মেসির অনেক বড় ভূমিকা। ‘গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি’ নামক এক বিরল রোগে আক্রান্ত মেসিকে ছোটবেলায় স্বাক্ষর করিয়েছিল বার্সেলোনা। ১৩ বছর বয়সী মেসি তখনও দেশের বাইরে কোথায় যাননি। সেই সময় চাকরি ছেড়ে অনেক অনিশ্চয়তা সঙ্গী করে ছেলেকে নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন হোর্হে। তাই তো মেসির কাছে পিতার চেয়েও অনেক বড় কিছু ছিলেন তিনি।

জিসানের বিধ্বংসী ফিফটিতে মালয়েশিয়াকে গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের

প্রকাশ: মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
জিসানের বিধ্বংসী ফিফটিতে মালয়েশিয়াকে গুঁড়িয়ে সিরিজ বাংলাদেশের

১৯ বলে ফিফটি। ইনিংসে সাতটি ছক্কা। জিসান আলমের এমন বিধ্বংসী ব্যাটিংয়ে মালয়েশিয়াকে উড়িয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৫ রান করে মালয়েশিয়া। জবাবে মাত্র ৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।

মালয়েশিয়ার ইনিংসে শুরুটা ছিল বেশ নড়বড়ে। তৃতীয় ওভারে ৫ বলে কোনো রান না করে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হন সাইফ উল্লাহ। এক ওভার পর ২০ বলে ১৮ রান করা আসলাম খানকে ফেরান বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। দুই ওপেনারকে হারিয়ে ১৯ রানে ২ উইকেটে পরিণত হওয়া মালয়েশিয়াকে এরপর কিছুটা সামাল দেন সাইদ আজিজ ও আহমেদ আকিল। তৃতীয় উইকেটে দুজন গড়েন ৫৮ রানের জুটি। শেষ পর্যন্ত আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়ে ফেরেন দুজনই। ৫২ বলে ৪০ রান করেন আজিজ, আর আকিলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩০ রান। তাদের বিদায়ের পর আর বড় জুটি গড়তে পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রানেই থামে তাদের ইনিংস।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরু থেকেই মালয়েশিয়ার বোলারদের ওপর চড়াও হন জিসান আলম ও জাওয়াদ আবরার। উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলতে থাকেন দুজন। জাওয়াদ ৮ বলে ২৩ রান করে ফিরে গেলেও জিসানের ঝড় থামেনি। মাত্র ১৯ বলেই ফিফটি পূর্ণ করেন জিসান। শেষ পর্যন্ত ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল দুটি চার ও সাতটি ছক্কা। জিসানের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১০৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

দুই ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এইচপি। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে পূর্ণাঙ্গ আধিপত্য দেখাল তারা।

টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে মালয়েশিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

পিকে-শাকিরার কোটি ইউরোর রাজপ্রাসাদ এখন লামিনে ইয়ামালের!

প্রকাশ: সোমবার, আগস্ট ১০, ২০২৬
পিকে-শাকিরার কোটি ইউরোর রাজপ্রাসাদ এখন লামিনে ইয়ামালের!

জেরার্দ পিকে এ শাকিরার সাবেক বিলাসবহুল বাড়ি কিনে নিলেন লামিনে ইয়ামাল। ১ কোটি ইউরোর বেশি মূল্যের এই বাড়িটি বার্সেলোনার অন্যতম অভিজাত আবাসিক এলাকা এসপ্লুগেস দে ইয়োব্রেগাতের সিউদাদ দিয়াগোনাল কমপ্লেক্সে অবস্থিত।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-এর প্রতিবেদন অনুযায়ী, বাড়িটি কিনতে ইয়ামালের প্রায় তিন মাস সময় লেগেছে। পুরো প্রক্রিয়াটি আইনজীবীদের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বাড়িটির সাবেক মালিক শাকিরা ও পিকে এতে সরাসরি উপস্থিত ছিলেন না।

মাত্র ১৮ বছর বয়সেই বাড়িটি কেনার প্রক্রিয়া শুরু করেন ইয়ামাল। বর্তমানে ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বসবাস করছেন বার্সেলোনার অন্যতম পরিচিত এই বাড়িতে।

২০১২ সালে স্থপতি মিরেইয়া আদমেতলারের নকশায় নির্মিত বাড়িটির আয়তন ৩ হাজার ৮০০ বর্গমিটারের বেশি। তিনটি তলা ও দুটি ভূগর্ভস্থ তলা থাকা এই বাড়িতে রয়েছে আধুনিক জীবনযাপনের নানা সুবিধা।

বাড়িটির বাইরে রয়েছে জলপ্রপাতসহ একটি সুইমিংপুল। পাশাপাশি আছে ইনডোর সুইমিংপুল, ব্যক্তিগত জিম, প্যাডেল কোর্ট, সিনেমা হল, ওয়াইন সেলার, রেকর্ডিং স্টুডিও এবং ব্যক্তিগত ফুটবল মাঠ। উঁচু অবস্থানে হওয়ায় বাড়িটি থেকে বার্সেলোনা শহর ও ভূমধ্যসাগরের দৃশ্যও দেখা যায়।

শাকিরার সাজসজ্জায় থাকা বাড়িটির আধুনিক ও উজ্জ্বল বৈশিষ্ট্যগুলো ইয়ামালও ধরে রেখেছেন। তবে নিজের ছোঁয়া দিতে ক্যারিয়ারে অর্জন করা ট্রফি, পুরস্কার ও বিভিন্ন স্মারক দিয়ে বাড়িটি সাজিয়েছেন তিনি। আগের বাড়ির মতো খোলামেলা ও আরামদায়ক পরিবেশ বজায় রাখতে আসবাবপত্রেও পরিবর্তন এনেছেন।

সিউদাদ দিয়াগোনাল কমপ্লেক্সে মোট চারটি আলাদা বাড়ি রয়েছে। এর একটি পিকের বাবা-মায়ের, আরেকটি শাকিরার বাবা-মায়ের। তৃতীয় ও মূল বাড়িটিই এখন ইয়ামালের। চতুর্থ বাড়িটি এখনো সংস্কারের অপেক্ষায়।

২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। কয়েক মাস পর স্পেন জাতীয় দলের জার্সিও গায়ে জড়ান। স্প্যানিশদের হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড তাঁর দখলে। দলটির ২০২৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ইয়ামাল।

এরপর ইয়ামালের ক্যারিয়ারে যোগ হয়েছে তিনটি লিগ শিরোপা, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ। মাত্র ১৯ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। এবার বার্সেলোনায় তার ঠিকানাও হলো শহরের সবচেয়ে আলোচিত বাড়িগুলোর একটি।

মেসির বাবা হোর্হে মেসি আর নেই

প্রকাশ: রবিবার, আগস্ট ০৯, ২০২৬
মেসির বাবা হোর্হে মেসি আর নেই

বিশ্বকাপের ধাক্কা সামলে ক্লাব ফুটবলে ফেরার পরপরই বড় শোকের খবর পেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন এই ফুটবল তারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

জর্জ মেসি ঠিক কোন রোগে আক্রান্ত ছিলেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে গত কয়েক মাস ধরে তিনি শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন।

২০২৬ বিশ্বকাপ চলাকালেও তাঁর অসুস্থতার বিষয়টি আলোচনায় এসেছিল। একটি ম্যাচে গোলের পর লিওনেল মেসিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। পরবর্তীতে মেসি নিজেই জানান, তাঁর আবেগের পেছনে ফুটবলসংক্রান্ত কোনো কারণ ছিল না। এরপরই আর্জেন্টাইন সংবাদমাধ্যমে তাঁর বাবার শারীরিক অসুস্থতার খবর প্রকাশিত হয়।

সে সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তিনি চিকিৎসার মধ্যে রয়েছেন। তবে শেষ পর্যন্ত দীর্ঘদিনের সেই অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি।

মেসির বিশ্বসেরা ফুটবলার হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর বাবার। শৈশবে গ্রোথ হরমোনের সমস্যায় আক্রান্ত মেসির চিকিৎসার বন্দোবস্ত করা থেকে শুরু করে ১৩ বছর বয়সে স্পেনে পাড়ি জমানো সবকিছুতেই সামনে থেকে নেতৃত্ব দেন হোর্হে।

পরবর্তী সময়ে কেবল বাবাই নন, মেসির দীর্ঘদিনের এজেন্ট ও অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করেছেন হোর্হে। চুক্তি সম্পাদন থেকে শুরু করে মাঠের বাইরের সব বিষয় সামলাতেন প্রচারবিমুখ এই মানুষটি।

মৃত্যুকালে তিনি স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান রদ্রিগো, মাতিয়াস, মারিয়া সোল ও লিওনেল মেসিকে রেখে গেছেন।