সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি।
আলাপে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে অঞ্চলের উত্তেজনা কমানো, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে কীভাবে কূটনৈতিক যোগাযোগ বাড়ানো যায়—সে বিষয়ে জোর দেন দুই নেতা।
কথোপকথনে কাতার প্রধানমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করেন:
-
সংলাপ ও কূটনীতি: সংঘাত এড়াতে সব পক্ষকে আলোচনা ও কূটনৈতিক পথেই সমাধান খোঁজার আহ্বান জানান।
-
যুক্তরাষ্ট্র-ইরাণ সমঝোতা: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের সব বিষয় সঠিকভাবে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
-
নৌচলাচলের স্বাধীনতা: অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়ন ধরে রাখতে 'হরমুজ প্রণালী'তে জাহাজ চলাচল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রাখার কথা বলেন।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা উদ্যোগ নেওয়া হবে, কাতার তার সবটিতেই পূর্ণ সমর্থন দিয়ে যাবে।