কাতারের কৃষি ও খামারভিত্তিক সৌন্দর্য, বৈচিত্র্য ও সৃজনশীলতা ক্যামেরার মাধ্যমে তুলে ধরতে শুরু হয়েছে ‘Qatar Agriculture Lens Contest 2026’।
কাতারে বসবাসকারী যে কোনো প্রবাসী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কাতারের বিভিন্ন খামার ও কৃষি-দৃশ্যের ছবি তুলে নিজেদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাবেন। একজন প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।
প্রতিযোগিতায় মোট ১ লাখ কাতারি রিয়াল পুরস্কার দেওয়া হবে:
- প্রথম পুরস্কার: ৩০,০০০ রিয়াল
- দ্বিতীয় পুরস্কার: ২০,০০০ রিয়াল
- তৃতীয় পুরস্কার: ১৫,০০০ রিয়াল
- চতুর্থ থেকে দশম স্থান: প্রত্যেকে ৫,০০০ রিয়াল
ছবির জন্য যেসব শর্ত মানতে হবে
- প্রতিযোগিতাটি কাতারে বসবাসকারী সবার জন্য উন্মুক্ত।
- ছবি অবশ্যই প্রফেশনাল ক্যামেরা দিয়ে তুলতে হবে।
- প্রতিযোগী সর্বোচ্চ ১০টি ছবি জমা দিতে পারবেন।
- প্রতিটি ছবিতে সংশ্লিষ্ট খামারের নম্বর উল্লেখ করতে হবে।
- ছবি উচ্চমানের JPEG বা JPG ফরম্যাটে জমা দিতে হবে।
- ছবির সবচেয়ে ছোট পাশের দৈর্ঘ্য কমপক্ষে ৩,০০০ পিক্সেল হতে হবে।
- প্রিন্ট কোয়ালিটি হতে হবে ৩০০ DPI।
- সাদা-কালো ছবি গ্রহণযোগ্য নয়।
- ড্রোন দিয়ে তোলা ছবি গ্রহণ করা হবে না।
- ছবিতে কোনো স্বাক্ষর, লোগো, ফ্রেম বা পরিচয় শনাক্তকারী চিহ্ন যোগ করা যাবে না।
- ডিজিটাল কম্পোজিটিং বা একাধিক ছবি মিলিয়ে নতুন ছবি তৈরি করা যাবে না।
- ক্রপিং, সোজা করা, রঙ ও আলো সামঞ্জস্য এবং ছবির অনাকাঙ্ক্ষিত অংশ সরানোর মতো মৌলিক সম্পাদনা করা যাবে।
- ছবির মূল EXIF তথ্য সংরক্ষণ করতে হবে এবং তা মুছে বা পরিবর্তন করা যাবে না।
ছবি জমা দেওয়ার নিয়ম
অংশগ্রহণকারীদের প্রথমে WeTransfer-এর মাধ্যমে ছবি আপলোড করতে হবে। এরপর আয়োজকদের দেওয়া QR কোড স্ক্যান করে ই-মেইলের মাধ্যমে ছবি জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ছবি জমা দেওয়ার শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৬।
আরও পড়ুন
কোনো আপস করা হবে না: হুঁশিয়ারি কাতারের আমিরের

